শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এসএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগে তরুণ আটক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১০৩ পড়া হয়েছে

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চট্টগ্রামে বাঁশখালী উপজেলা থেকে এক তরুণকে আটক করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আদিব (২৫) উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া এলাকার আবুল কাশেমের ছেলে।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আদিবকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের বিভিন্ন নমুনা পাওয়া যায়।

এনএসআইয়ের বরাতে পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীরা ফাঁস হওয়া প্রশ্ন কেনার জন্য বিপুল পরিমাণ টাকা ব্যয় করছে এমন সংবাদে এনএসআইয়ের একটি দল বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে। একপর্যায়ে তারা আদিবের সন্ধান পায়।

এ বিষয়ে জানার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলমককে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024