শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশের বাজারে উচ্চ সিসি-র মোটরসাইকেলে ইয়ামাহার নতুন আকর্ষণ এফ জেড ২৫

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১০৩ পড়া হয়েছে

বাংলাদেশের বাজারে উচ্চ সিসি-র মোটরসাইকেলে ইয়ামাহার নতুন আকর্ষণ এফ জেড ২৫। এসিআই মোটরস এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ১১ই এপ্রিল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার (আই সি সি বি)-তে বহুল প্রতিক্ষিত ইয়ামাহা এফ জেড ২৫ বাংলাদেশের বাজারে আনার ঘোষণা দেয়। ৩টি আকর্ষণীয় রঙ-এ মডেলটি পাওয়া যাবে। প্রাথমিকভাবে গ্রাহকরা প্রি- বুকিং এর মাধ্যমে বাইকটি কিনতে পারবেন।

শনিবার (১২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

জাপানের বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা উচ্চ প্রযুক্তি সম্পন্ন মোটরসাইকেল এর জন্য। বিশেষ করে প্রিমিয়াম শ্রেণীতে ক্রেতাদের কাছে ইয়ামাহার চাহিদা সবসময়ই বেশি। বাংলাদেশেও এর ব্যতিক্রম হয়নি। ক্রমেই বাড়ছে এই ব্র্যান্ডের চাহিদা। বাংলাদেশে ২০১৬ সালে এসিআই মোটরস এর সাথে যাত্রা শুরুর পর থেকে জনপ্রিয় এই মোটরসাইকেল ব্র্যান্ডটির বিক্রি আরো বাড়তে থাকে।

এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এর টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। ইয়ামাহার বিভিন্ন মডেলের বাইকগুলোর মধ্যে এফ জেড সিরিজের মডেলগুলো খুবই জনপ্রিয়। এখন পর্যন্ত এই সিরিজের ৪টিরও বেশি মডেল বাজারে এসেছে, যার সবগুলোই ক্রেতা চাহিদার শীর্ষে অবস্থান করছে।

এতদিন ইয়ামাহা বাংলাদেশে শুধু ১৫৫ সি সি পর্যন্ত মোটরসাইকেল বিক্রি করতো। কিন্তু বাংলাদেশে উচ্চ সিসি- এর বাইক অনুমোদনের পর থকে ইয়ামাহা বাংলাদেশ গ্রাহকদের চাহিদা মতো একটি মডেল বাজারে আনতে কাজ শুরু করে। অনেকদিন থেকেই গ্রাহকরা এফ জেড সিরিজের মধ্যে একটি উচ্চ সিসি-র বাইকের জন্য অপেক্ষা করছিল।

তারই অংশ হিসেবে ১১ই এপ্রিল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার (আই সি সি বি)-তে এসিআই মোটরস এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বহুল প্রতিক্ষিত ইয়ামাহা এফ জেড ২৫ বাংলাদেশের বাজারে আনার ঘোষণা দেয়। ২৪৯ সিসি-র উচ্চক্ষমতা সম্পন্ন এই মোটরসাইকেলটিতে রয়েছে অয়েল কুলড বি এস সিক্স ইঞ্জিন, ৫-স্পীড গিয়ার, ৭-স্তরের অ্যাডজাস্টেবল মনোক্রস সাসপেনশন, শার্প ও কমপ্যাক্ট বি আই -ফাংশনাল প্রজেকশন এলইডি হেডল্যাম্প, এল ই ডি টেল লাম্প, ডুয়েল চ্যানেল এ বি এস ব্রেকিং সিস্টেম। সব মিলিয়ে বলা যায় মোটরসাইকেল মডেলটি
গ্রাহকদের জন্য বাইকিং এ ভিন্ন মাত্রা যোগ করবে। ৩টি আকর্ষণীয় রঙ-এ মডেলটি পাওয়া যাবে। প্রাথমিকভাবে গ্রাহকরা প্রি- বুকিং এর মাধ্যমে বাইকটি কিনতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল, পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আয়মা বেগ-এর গান। যা আমন্ত্রিত অতিথিদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরী করে। এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের শ্রোতারা প্রথমবারের মতো এই জনপ্রিয় শিল্পীর গান সরাসরি উপভোগ করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপ এর চেয়ারম্যান, ইতারু ওটানি, এসিআই মোটরস এর ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ
আনসারি, উপ ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস; সহ ইয়ামাহা এবং এসিআই মোটরস এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024