শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

“সকাল থেকেই উৎসবের রঙে রঙিন নগরী, পতাকা-টিশার্ট বিক্রিতে ধুম”

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৭৯ পড়া হয়েছে

সকাল থেকেই উৎসবের রঙে রঙিন নগরী।

ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। বিকাল ৩টায় এই গণজমায়েত শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে সেখানে লাখো মানুষের ঢল দেখা যাচ্ছে। দলে দলে উদ্যানে আসছেন অসংখ্য মানুষ। এদিকে এই জমায়েত ঘিরে উদ্যানের আশপাশে জমে উঠেছে পতাকা, মাথার ব্যাজ ও টি-শার্ট বিক্রি। আর আগ্রহ নিয়েই সেসব কিনছেন আগত অনেকেই।

সকাল সাড়ে ১০টার মধ্যেই সারা দেশ থেকে কয়েক হাজার লোক উপস্থিত হয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানে। মানুষের ঢলে সমাবেশস্থলের অর্ধেকের বেশি জায়গায় ভরে গেছে। সবার হাতে বাংলাদেশ ও ফিলিস্তিন পতাকা এবং বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যা-কার্ড দেখা গেছে।

গাজায় চলমান বর্বরোচিত ইসরাইল আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী এই গণজমায়েত। বেলা ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি।

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি

ফিলিস্তিনের প্রতিটি পতাকা আকারভেদে বিক্রি হচ্ছে ১২০ থেকে ৩০০ টাকায়। মাথার ব্যাজ বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকায়। আর টি-শার্ট বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি আসা নিরব আহমেদ বলেন, ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করতেই পতাকা কিনলাম। ছোট-বড় বিভিন্ন সাইজের পতাকা রয়েছে, আমি বড়টাই কিনেছি।

টি-শার্ট ও মাথার ব্যাজ পরা শফিক বলেন, যেহেতু ফিলিস্তিনের জন্য আয়োজিত সমাবেশে অংশ নিচ্ছি, তাই তার অংশ হতেই টি শার্ট, ব্যাজ কেনা। যেন মনে হয় আমি নির্যাতিত ফিলিস্তিনরই একজন।

আজকের কর্মসূচির লক্ষ্য গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্বজনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়া। বেলা ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই মার্চ ফর গাজা কর্মসূচি। আয়োজকরা জানিয়েছেন, এতে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ একাত্মতা প্রকাশ করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024