পুঁজিবাজারের তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এখন থেকে কোম্পানিটির নাম ‘তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড’-এর পরিবর্তে ‘ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’ হবে। ১৩ এপ্রিল থেকে কোম্পানিটি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।