শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৯৮ পড়া হয়েছে

মিয়ানমারে আবারও ভূমিকম্প হয়েছে। গত ২৮ মার্চ হয়ে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের দুই সপ্তাহের মধ্যে এই শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটল। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে কি না—তা এখনো জানা যায়নি। থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট ও মালয়েশিয়ার সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার সকালে মিয়ানমারের মেইকটিলা শহরের উত্তর-পূর্বে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বলা হচ্ছে, এই ভূমিকম্পের কারণ সানাইং ফল্ট লাইন। এই ফল্ট লাইনের জেরেই এর আগে দেশটিতে গত ২৮ মার্চ ভূমিকম্প হয়েছিল। এই কম্পন উত্তর থাইল্যান্ডেও অনুভূত হয়েছে।

থাইল্যান্ডের খনিজ সম্পদ বিভাগ ও আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববারের ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯। এটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে সকাল স্থানীয় সময় ৯টা ২৪ মিনিটে সংঘটিত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল থাইল্যান্ডের উত্তর মায়ে হং সন প্রদেশের মুয়াং জেলা থেকে ২৭১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

থাইল্যান্ডের চিয়াং মাই ও চিয়াং রাইয়ের উত্তরাঞ্চলীয় অঞ্চলগুলোর উঁচু ভবনে বসবাসকারীরা এই ভূমিকম্প অনুভব করেছেন। চিয়াং মাইয়ের মুয়াং জেলার তাম্বন সুথেপের এক বাসিন্দা জানান, তাঁর সপ্তম তলার কনডোমিনিয়াম অ্যাপার্টমেন্টে থেকে তিনি কম্পন অনুভব করেন।

চিয়াং রাইয়ের মুয়াং জেলার একটি ছাত্রাবাসের দ্বিতীয় তলায় বসবাসকারী একজন জানান, বিছানায় কম্পন অনুভূত হয়েছে এবং একটি বৈদ্যুতিক পাখা বন্ধ থাকা সত্ত্বেও কেঁপেছে।

মালয়েশিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রোববার সকালে মিয়ানমারে ৫ দশমিক ৯ মাত্রার মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হানে। বিভাগ আরও জানিয়েছে, সকাল ৯টা ৪২ মিনিটে মায়ে হং সন প্রদেশের পাই জেলার তাম্বন মায়ে না তোং-এ ১ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024