শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শাহরুখ-সালমানরা কি নিয়মিত নামাজ পড়েন, জানালেন ফারাহ খান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১০০ পড়া হয়েছে

বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান সম্প্রতি রেডিটে ভক্তদের সঙ্গে খোলামেলা আড্ডায় অংশ নেন। সেখানে এক ভক্ত জানতে চান, শাহরুখ খান, সালমান খান, আমির খান ও তাবুর মতো মুসলিম তারকারা কি প্রতিদিন নামাজ পড়েন?

শাবানা নামের সে ভক্ত প্রশ্ন করেন, ‘আসলে জানতে চাই, আমাদের মুসলিম তারকারা যেমন শাহরুখ, আমির, সালমান আর তাবু – তারা কতটা ধর্মপ্রাণ? আপনি কি বলতে পারেন? কারণ আমেরিকার বন্ধুরা ভাবে তারা নাকি বেশি ধার্মিক না। এটা কি সত্যি?’

ফারাহ খান উত্তরে বলেন, ‘প্রিয় শাবানা, কেউ আপনার প্রশ্নে বিরক্ত হবে না, চিন্তা কোরো না। অন্য তারকাদের ব্যাপারে বললে, আমি জানি শাহরুখ খুব ভালো একজন মানুষ। সে অনেক দান করে, ইন্ডাস্ট্রির ভেতরেও সাহায্য করে, বাইরেও করে।’

তিনি আরও জানান, জনপ্রিয় বলিউড অভিনেত্রী তাবাসসুম ফাতিমা হাশমি, যিনি তাবু নামে বেশি পরিচিত, তিনি নিয়মিত নামাজ পড়েন। ফারাহ বলেন, ‘তাবু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমি জানি সে নিয়মিত নামাজ পড়ে। তবে সে যদি না-ও পড়তো, তবুও সে ভালো মানুষ। সালমান সম্পর্কে আমি জানি না, কিন্তু সে সবসময় প্রস্তুত থাকে কাউকে সাহায্য করার জন্য। আমার মতে, জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যকে সাহায্য করা, ধর্ম নয়।’

এরপর ভক্ত জানতে চান, ফারাহ নিজে নামাজ পড়েন কি না বা রমজানে রোজা রাখেন কি না।

প্রশ্ন ছিল, ‘আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? আপনি কি নামাজ পড়েন বা রমজানে রোজা রাখেন? আমার মনে হয় আপনি এই সব করেন না, যেমন লাকি আলি করেন। উনি খুব ধার্মিক, আমাদের চ্যাটরুমে বলেছিলেন উনি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তাই না বন্ধুরা?’

জবাবে ফারাহ বলেন, ‘শাবানা, আমি নামাজ পড়ি না, কিন্তু রোজা রাখি। আর আমি আমার আয়ের একটা অংশ দান করি, যেটা ‘যাকাত’। আমি চেষ্টা করি ভালো ব্যবহার করতে, সৎ থাকতে, পরিশ্রমী হতে – আমার মতে এগুলোই আসল। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যদি কেউ এসব না করে, তাহলে সেটা কোনো লাভের না!’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024