শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আল–আরাফাহ ব্যাংকের এমডিসহ ৪ জনকে বাধ্যতামূলক ছুটি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৮৫ পড়া হয়েছে

বেসরকারি খাতের আলআরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীকে এবার তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ নাদিম, ডিএমডি ও তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান আমিনুল ইসলাম ভুঁইয়া ও ট্রেজারি বিভাগের প্রধান মো. আব্দুল মবিনকে ছুটিতে পাঠানো হয়েছে।

রোববার ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে ৭ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

গত ৫ আগস্টের পর এখন পর্যন্ত ১৫টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের অনিয়ম জালিয়াতি তদন্তে বিশেষ অডিট হচ্ছে। অডিট শুরুর আগেই ইউনিয়ন ব্যাংকের এমডি এবিএম মোকাম্মেল দেশ ছেড়ে পালিয়েছেন। সর্বশেষ গত ৬ এপ্রিল ইসলামী ব্যাংক বাংলাদেশের এমডি মুহাম্মদ মুনিরুল মওলাকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ব্যাংক। আর গত ৫ জানুয়ারি এক্সিম, গ্লোবাল ইসলামী, এসআইবিএল, ইউনিয়ন ও আইসিবি ইসলামিক ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।

যেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করা হয়েছে তার একটি আল–আরাফাহ ইসলামী। দীর্ঘদিন ধরে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন বিতর্কিত ব্যবসায়ী এস আলমের ভাই আব্দুস সামাদ লাবু। গত ৩ সেপ্টেম্বর ব্যাংকটির পর্ষদ ভেঙ্গে পুনর্গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। লংকা বাংলা ফাইন্যান্সের সাবেক এমডি খাজা শাহরিয়ারের নেতৃত্বে ৫ সদস্যের একটি পরিচালনা পর্ষদ ব্যাংক পরিচালনা করতে গিয়ে নানা অসঙ্গতি পেয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024