শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৬৩ পড়া হয়েছে

কম্পিউটার এবং স্মার্ট ফোনের ওপর যুক্তরাষ্ট্র শুল্ক রেহাই দেওয়ার পর বিশ্ব বাজারে কমেছে স্বর্ণের দাম।

সোমবার (১৪ এপ্রিল) আউন্সপ্রতি স্বর্ণের দাম শূন্য দশমিক চার শতাংশ কমে তিন হাজার ২২২ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। যদিও এর আগের দিন স্বর্ণের দাম বেড়ে রেকর্ড তিন হাজার ২৪৫ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছিল।

মূলত বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের ফলে স্বর্ণের দাম বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায়। যদিও শুল্ক ইস্যুতে অনিশ্চিয়তার কারণে এখনও আউন্সপ্রতি তিন হাজার ২০০ ডলারের ওপরে রয়েছে স্বর্ণের দাম।

এ ছাড়া ইউএস গোল্ড ফিউচারের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ২ শতাংশ কমে বর্তমানে তিন হাজার ২৩৮ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। স্বর্ণকে মূলত ঐতিহ্যগতভাবে ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার বিরুদ্ধে একটি প্রতিরক্ষা হিসেবে দেখা হয়।

প্রসঙ্গত, তীব্র বাণিজ্যযুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক থেকে অব্যাহতি পেয়েছে কম্পিউটার ও কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি। এসব পণ্য চীন থেকে আমদানিতে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল।

ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল এক বিজ্ঞপ্তিতে জানায়, বেশিরভাগ দেশের ওপর ট্রাম্প যে ন্যূনতম ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন সেই শুল্ক ও চীনের ওপর আরোপিত উচ্চ হারের সম্পূরক শুল্কের আওতার বাইরে থাকবে এসব পণ্য।

এই সিদ্ধান্তকে চীনের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের প্রথম উল্লেখযোগ্য ছাড় হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: রয়টার্স

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024