শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

লাল কার্ড পেয়ে এমবাপ্পের দুঃখ প্রকাশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৬৬ পড়া হয়েছে

লা লিগায় রোববার (১৩ এপ্রিল) আলাভেসের বিপক্ষে খেলতে নামে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় রিয়াল।  এই জয়ে অবশ্য খুব ভালো কিছু বয়ে আনতে পারেনি তারা। কিন্তু হতাশা নিয়ে ঠিকই মাঠ থেকে বের হয়েছে ভিনিসিয়াসরা। কারণ ম্যাচে এই প্রতিপক্ষ ফুটবলারকে বাজে ভাবে ট্যাকেল করে লাল কার্ড দেখেন দলের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।

লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে যেত বাধ্য হন এমবাপ্পে। এই নিয়ে রিয়াল কোচ ডেভিড আনচেলত্তি জানিয়েছেন, লাল কার্ডের জন্য এমবাপ্পে দুঃখ প্রকাশ করেছেন। একই সাথে ডেভিড জানান, এই ফরাসি তারকা নিজের ভুল বুঝতে পেরেছেন।

ম্যাচের  খেলা সময় যখন ৩৪ মিনিট চলে তখন এডুয়ার্ডো কামভিনগারের করা একমাত্র গোলে নিশ্চিত হয় রিয়ালের জয়। এর আগে,   রাউল আসেনসিওর করা গোল ফাউলের কারনে বাতিল হয়ে যায়। ৩৮ মিনিটে মিডফিল্ডার এন্টোনিও ব্ল্যাঙ্কোকে হাই ট্যাকেল করতে গিয়ে বাজেভাবে ফাউল করে বসেন ফরাসি তারকা।এরপর মাঠের রেফারি ভিএআর পরীক্ষার সাহায্য নিলে পরে এমবাপ্পেকে লাল কার্ড দেখানো হয়।

এরপর খেলার দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস জুনিয়রকে আটকাতে গিয়ে ডিফেন্ডার মানু সানচেজ লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে গেলে  দুই দলই ১০জন খেলোয়াড় নিয়ে ম্যাচ শেষ করে।

মাদ্রিদ বস আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি ম্যাচ শেষে বলেন, ‘এটা নিশ্চিত যে কিলিয়ান ইচ্ছে করে এতটা আগ্রাসন দেখায়নি। ম্যাচ শেষে নিজের ভুল বুঝতে পেরে সে ক্ষমা চেয়েছে। এটা স্পষ্টতই লাল কার্ডের চ্যালেঞ্জ ছিল। আর তার শাস্তি কিলিয়ানকে পেতে হয়েছে। এই কার্ডের আগে যে ছোটখাটো ফাউল প্রতিপক্ষ খেলোয়াড়রা কিলিয়ানকে লক্ষ্য করে করেছে হয়তোবা তারই বহি:প্রকাশ ছিল এই চ্যালেঞ্জ। তারপরও আমি বলবো এটা মোটেই সঠিক পথ নয়। আমি মোটেই এর কোন বৈধতা দিচ্ছিনা। কিন্তু ঘটনাতো ঘটেই গেছে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024