শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট চালু

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৭৪ পড়া হয়েছে

মেরামত শেষে আদানির বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট চালু করা হয়েছে। কারিগরি ত্রুটির কারণে ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধের পর গত শনিবার সন্ধ্যায় একটি ইউনিট চালু করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় চালু হয়েছে দ্বিতীয় ইউনিটটিও।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং আদানি গ্রুপের কর্মকর্তারা যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার দুটি ইউনিট থেকে ১৩৭৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় আদানির বিদ্যুৎকেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। এই কেন্দ্র থেকে বাংলাদেশে ১৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল।

কারিগরি ত্রুটির কারণে গত ৮ এপ্রিল একটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেলে অপর ইউনিট থেকে ৭৫০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ সরবরাহ করতে থাকে আদানি। কিন্তু একই কারণে এই ইউনিটটিও গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে অচল হয়ে গেলে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।বর্তমানে দুটি ইউনিট সচল রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024