শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভারত থেকে এলো রেকর্ড সংখ্যক চাল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৯৩ পড়া হয়েছে

এলসি করা সব চাল দেশে প্রবেশের লক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের ছুটির দিনেও বিশেষ ব্যবস্থায় বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম খোলা রাখা হয়েছিল। এতে একদিনেই রেকর্ড সংখ্যক ২০১ ট্রাকে আট হাজার ৪৩১ টন চাল আমদানি হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বন্দর দিয়ে ভারত থেকে চালসহ অন্য পণ্য আমদানি অব্যাহত রয়েছে। তবে নতুন করে চাল আমদানির মেয়াদ না বাড়ানো হলে আগামীকাল বুধবার থেকে আর চাল আমদানি হবে না।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, খাদ্য মন্ত্রণালয় চাল আমদানির সর্বশেষ সময়সীমা নির্ধারণ মঙ্গলবার (১৫ এপ্রিল) পর্যন্ত। কিন্তু এখনো অনেক আমদানিকারকদের এলসি করা চাল ভারতে ট্রাক বোঝাই অবস্থায় দেশে প্রবেশের অপেক্ষায় ছিল। আবার অনেক আমদানিকারকদের শিপমেন্ট পূরণ হয়নি। কোনও কারণে নির্ধারিত সময়ের পরে চাল আমদানি হলে ৬২.৫ ভাগ শুল্ক দিতে হবে আমদানিকারকদের। এখন শুল্কমুক্ত হিসেবে চাল আমদানি হচ্ছে, কিন্তু শুল্ক পরিশোধ করতে হলে অনেক টাকা লোকসান গুনতে হবে। তাই এলসি করা সব চাল নির্ধারিত সময়ের মধ্যে দেশে প্রবেশের লক্ষ্যে ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে কাস্টমস কর্তৃপক্ষের নির্দেশে সোমবার পহেলা বৈশাখের সরকারি ছুটির দিনেও বন্দর দিয়ে আমদানি-রফতানি চালু রাখা হয়। এতে করে দিনটিতে বন্দর দিয়ে বিপুল পরিমাণ চাল আমদানি হয়েছে।

তিনি আরও বলেন, কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় সেগুলো খালাস হয়নি। গতকাল বন্দর দিয়ে ভারত থেকে ২১৩ ট্রাক পণ্য আমদানি হয়। যার মধ্যে ২০১ ট্রাক ছিল চাল। মঙ্গলবার সকাল থেকে বন্দর থেকে সেসব চাল খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। তবে দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে মেয়াদ আরও এক মাস বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024