শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৭৭ পড়া হয়েছে

দেশের আরও সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ মুজিবুর রহমান, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি ও নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাবুর নাম বাদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। এর আগে গত ৮ এপ্রিল মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জারি করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপনে জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তনের নীতিমালা-২০২৩ অনুযায়ী স্কুলগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার ১৭৫ নম্বর হাতিকাটা শেখ মনি জ্ঞানেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম ১৭৫ নম্বর জ্ঞানেন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নোয়াদ্দা নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার চরলক্ষ্মীপুর নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম চরলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার পিরদা চৌধুরীপাড়া আলফাজ নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পিরদা চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার পাল্লা আলফাজ নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বালিয়াপাড়া নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম দক্ষিণ বালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে।

আর কিশোরগঞ্জের সদর উপজেলার বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বত্রিশ নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে। এ স্কুলটির নাম গত ২৬ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে বত্রিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হলেও তা বাতিল করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024