শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৮৯ পড়া হয়েছে

পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ আজ বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় আসছেন। আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় বৈঠকে অংশ নিতেই তার এ সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় বৈঠকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বাংলাদেশের এবং আমনা বালুচ পাকিস্তানের নেতৃত্ব দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই দেশের পররাষ্ট্রসচিবেরা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, সংযুক্তিসহ নানা বিষয়ে আলোচনা করবেন।

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ১৭ এপ্রিল ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। প্রায় ১৫ বছরের বিরতিতে অনুষ্ঠেয় এই বৈঠকে দুই দেশের মধ্যে সব বিষয় নিয়ে আলোচনা হবে।

বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের নানা বিষয় আলোচনার সময় ঐতিহাসিক অনিষ্পন্ন বিষয়গুলোও আলোচনায় আসবে বলে জানান তিনি।

ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, প্রায় ১৫ বছর বিরতির পর পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হওয়াকে আমরা বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করছি। এ আলোচনার ধারাবাহিকতায় সম্পর্ক এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।

তিনি জানান, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের সূচি এখনো চূড়ান্ত হয়নি। এ মাসের মধ্যেই সফর আয়োজনের জন্য দুই পক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে।

খসড়া সূচি অনুযায়ী, আমনা বালুচের বুধবার দুপুরের পর ঢাকায় পৌঁছানোর কথা। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দেবেন তিনি। মধ্যাহ্নভোজের পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024