শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইউরোপীয় ইউনিয়নের ৮ রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক, কী আলোচনা হলো

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৮৯ পড়া হয়েছে

ইউরোপীয় ইউনিয়নের আট রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষে মতবিনিময় সভায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

মঙ্গলবার মতবিনিময় সভায়টি অনুষ্ঠিত হয়। ‘ইউরোপীয় ইউনিয়ন ইন বাংলাদেশ’ তাদের ফেসবুক পেজে একটি পোস্টে এ বৈঠকের বিষয়ে জানিয়েছে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা পোস্টটি শেয়ার দিয়ে লিখেছেন— বৈঠকে যোগ দিতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন।

ডা. তাসনিম জারা লেখেন, ইউরোপীয় ইউনিয়ন এবং আটটি সদস্য রাষ্ট্র— স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদের সঙ্গে খোলামেলা মতবিনিময় অনুষ্ঠানে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে যোগ দিতে পেরে আমি সম্মানিত।

ইউরোপীয় ইউনিয়নের ফেসবুকের ভেরিফাই পেজের পোস্টে লেখা হয়, নবগঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির সাথে আজ মতবিনিময় হয়েছে। এতে এনসিপির দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকার, পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য ইইউয়ের সমর্থন নিয়ে আলোচনা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024