শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এসিআই মটরস’র নতুন মডেলের সোনালীকা ট্র্যাক্টরের উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৯৮ পড়া হয়েছে

দেশের কৃষিখাতে প্রযুক্তিনির্ভর সমাধান নিশ্চিত করতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল এসিআই মটরস। সম্প্রতি প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে সোনালীকা ট্র্যাক্টরের দুটি নতুন মডেল- Sonalika 35RX এবং Sonalika All Rounder SS-55 (12F+3R)|

পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মাধ্যমে আধুনিক ফিচার সমৃদ্ধ এই ট্র্যাক্টর দুটি উদ্বোধন করা হয়। দেশব্যাপী এক যোগে ১৫টি স্থানে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এর মধ্যে মানিকগঞ্জ জেলায় অনুষ্ঠিত হয় প্রধান উদ্বোধনী অনুষ্ঠান।

নতুন Sonalika 35RX মডেলে রয়েছে পাওয়ার স্টিয়ারিং সুবিধা, যা ট্র্যাক্টরের নিয়ন্ত্রণকে আরও সহজ ও আরামদায়ক করে তুলেছে। এই ট্র্যাক্টরটি কৃষি পণ্য পরিবহনের পাশাপাশি চাষের কাজেও ব্যবহার করা যায়। অন্যদিকে, Sonalika All Rounder SS-55 মডেলে যুক্ত করা হয়েছে হাই-লো-মিডিয়াম গিয়ার ব্যবস্থা এবং টার্বোচার্জড ইঞ্জিন, যা উঁচু-নিচু জমিতে কাজ করা এবং ভারী লোড বহনে বাড়তি সুবিধা নিশ্চিত করবে।

প্রোগ্রামে উপস্থিত ছিলেন এসিআই মটরস-এর সম্মানিত গ্রাহক, কৃষক, ডিলার ও শুভানুধ্যায়ীরা। আয়োজিত অনুষ্ঠানে নতুন মডেল দুটির ফিচার ও উপযোগিতা সরাসরি প্রদর্শন করা হয়, যাতে আগত অতিথিরা হাতে-কলমে ট্র্যাক্টরগুলোর সক্ষমতা বুঝে নিতে পারেন। এছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠানে ছিল বিভিন্ন রকমের আয়োজন, যা সবাই উৎসবমুখোর পরিবেশে উপভোগ করেন।

এসিআই মটরসের এই প্রোগ্রাামগুলোতে শুধু ট্র্যাক্টর নয়, প্রদর্শন করা হয় আরও বেশ কিছু আধুনিক কৃষিযন্ত্র – যেমন হারভেস্টার, ট্রান্সপ্লান্টার, পাওয়ার টিলার, ডিজেল ইঞ্জিন, পানি সেচ পাম্প, পাশাপাশি ফোটন কমার্শিয়াল ভেহিকেল, টায়ার ও ইয়ামাহা মোটরসাইকেল।

প্রধান অতিথি হিসেবে এই আয়োজনে উপস্থিত ছিলেন এসিআই মটরস-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস। এ ছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, এসিআই মটরস ভবিষ্যতেও এই ধরনের নতুন পণ্য ও উদ্ভাবন নিয়ে দেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবে এবং গ্রাহকদের উন্নত বিক্রয়োত্তর সেবা দিয়ে আস্থা ও বিশ্বাস অটুট রাখবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024