শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নববর্ষে ব্রাদার প্রিন্টারে দারুণ বৈশাখী অফার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৬৫ পড়া হয়েছে

নতুন বছরের নতুন আনন্দে ভরিয়ে দিতে, আন্তর্জাতিক মানের প্রিন্টার ব্র্যান্ড ব্রাদার নিয়ে এসেছে একটি চমকপ্রদ অফার। বাংলা ১৪৩২ সালকে স্বাগত জানিয়ে ব্রাদার ঘোষণা করেছে এক বিশেষ ক্যাম্পেইন – “ব্রাদার প্রিন্টারে বৈশাখী অফার”। এই অফারের আওতায় গ্রাহকরা পাচ্ছেন নিশ্চিত পুরস্কার এবং প্রিন্টিং খরচে সাশ্রয়ের দুর্দান্ত সুযোগ।

অফার চলাকালীন সময়ে ( ১৫ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত ) ব্রাদার টোনার বক্স সিরিজের যেকোনো প্রিন্টার কিনলেই ক্রেতারা পাচ্ছেন ১ হাজার টাকা মূল্যের প্রাইজ বন্ড বা ক্যাশ ভাউচার একদম নিশ্চিতভাবে। এটি শুধু একটি ডিসকাউন্ট নয়, বরং গ্রাহকের প্রতি ব্রাদারের কৃতজ্ঞতার প্রতিফলন এবং নতুন বছরের উপহার।

অফারের বিশেষ সুবিধাসমূহ:
ব্রাদার টোনার বক্স সিরিজের যেকোনো প্রিন্টার কেনার উপর ১০০০ টাকা প্রাইজ বন্ড
উন্নতমানের প্রিন্টার, যার মাধ্যমে প্রিন্টিং খরচ হয় মাত্র ৫০ পয়সা প্রতি পৃষ্ঠা
অফারের মেয়াদ: ১৫ এপ্রিল ২০২৫ থেকে ১৫ মে ২০২৫ পর্যন্ত

এই অফারটি শুধুমাত্র নির্ধারিত সময়ের জন্য প্রযোজ্য এবং স্টক সীমিত। তাই দেরি না করে এখনই নিকটস্থ ব্রাদার অনুমোদিত বিক্রয় কেন্দ্র থেকে আপনার পছন্দের প্রিন্টারটি সংগ্রহ করুন এবং বৈশাখের আনন্দকে আরও রঙিন করে তুলুন।

ব্রাদার সবসময়ই তাদের গ্রাহকদের প্রয়োজন এবং সুবিধাকে অগ্রাধিকার দিয়ে আসছে। এই অফারও সেই প্রতিশ্রুতিরই একটি উদাহরণ, যেখানে নিশ্চিত করা হয়েছে গুণগত মান, অর্থের সাশ্রয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024