শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

প্রযুক্তি কাপ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সাউথইস্ট ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৬৮ পড়া হয়েছে

শ্যামলী ক্লাব মাঠে অনুষ্ঠিত ১০ম SyZure প্রযুক্তি কাপ- ২০২৫ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সাউথইস্ট ব্যাংক।

প্রযুক্তি কাপ ক্রিকেট টুর্নামেন্ট হলো দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের (ব্যাংক, এনবিএফআই, ফার্মাসিউটিক্যাল, বাইং হাউস, ফিনটেক, আইটি কোম্পানি, এনজিও ও কর্পোরেট হাউস) মধ্যে সংগঠিত একটি প্রতিযোগিতামূলক ক্রিকেট টুর্নামেন্ট যেখানে প্রত্যেক টিমের খেলোয়াড়দের মধ্যে অর্ধেকই আইটি অফিসার থাকে। ২০১২ সাল থেকে কর্পোরেট প্রযুক্তি লিমিটেড নামক প্রতিষ্ঠান এই প্রযুক্তি কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করে আসছে। SyZure ক্লাউড সার্ভিসেস ছিল ১০ম প্রযুক্তি কাপের টাইটেল স্পন্সর।

১৬টি দলের অংশগ্রহণে নক আউট ভিত্তিক প্রতিযোগিতায় পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাংকের আইটি বিভাগ এবং কার্ড বিভাগ এর কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সাউথইস্ট ব্যাংক দল অসাধারণ দক্ষতা, শৃঙ্খলা এবং দলীয় সমন্বয় প্রদর্শন করে অপরাজিত থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে জয় লাভ করে।

গ্র্যান্ড ফাইনালে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কার্ড ডিভিশনের প্রধান মোঃ আবদুস সাবুর খান, ইনফরমেশন টেকনোলজি ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইন-চার্জ কাজী মোঃ এহসানুজ্জামান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড সি এস আর ডিভিশনের প্রধান মোঃ মুসফিকুর রহমান এর উপস্থিতি খেলোয়াড়দের মনোবল বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এছাড়া, সাউথইস্ট ব্যাংক পিএলসি’র আরও অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও কর্মীরা পুরো টুর্নামেন্ট জুড়ে উপস্থিত থেকে খেলোয়ারদের উৎসাহিত করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024