শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ওয়ান ব্যাংকের জন্য ৪০০ কোটি টাকা উত্তোলন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৯৮ পড়া হয়েছে

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ওয়ান ব্যাংক পিএলসি’র জন্য “ওয়ান ব্যাংক সাবঅর্ডিনেটেড বন্ড”-এর মাধ্যমে ৪০০ কোটি টাকার মূলধন উত্তোলন সফলভাবে সম্পন্ন করেছে। সম্প্রতি, ওয়ান ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ে এই বন্ড ইস্যুর সমাপনী অনুষ্ঠান উদযাপিত হয়।

বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকটির টিয়ার-২ মূলধন বৃদ্ধিতে সহায়তা করবে, যা ব্যাংকের আর্থিক ভিত্তিকে আরও সুদৃঢ় এবং ব্যবসায়িক সম্প্রসারণ ও প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। এই কৌশলগত উদ্যোগ ব্যাংকটিকে গ্রাহকসেবার পরিধি সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অধিকতর অবদান রাখতে সহায়তা করবে।

উক্ত সমাপনী অনুষ্ঠানে ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব শাব্বির আহমেদ, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তানজিম আলমগীর, এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024