শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নোরা অনোর মারা গেছেন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৯১ পড়া হয়েছে

ফিলিপিন্সের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র তারকা নোরা অনোর মারা গেছেন, তার বয়স হয়েছিল ৭১ বছর।

সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, বুধবার ( ১৬ এপ্রিল) সোশাল মিডিয়ায় অনোরের মৃত্যুর খবর জানান তার সন্তান, তবে অভিনেত্রীর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তিনি বলেননি

তার মেয়ে, অভিনেত্রী লোটলট ডি লিওন ইনস্টাগ্রামে বলেন, ‘অতুলনীয় প্রতিভা, মাধুর্য ও নৈপুণ্য দিয়ে তিনি প্রজন্মকে স্পর্শ করেছিলেন। তার কণ্ঠ, উপস্থিতি ও শিল্পসত্তা এমন উত্তরাধিকার তৈরি করেছে, যা কখনই ম্লান হবে না।’

ইরিগা শহরের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণকারী অনোর সাত দশকের বেশি সময় ধরে টেলিভিশন, সংগীত ও চলচ্চিত্রে কাজ করেছেন। ২০২২ সালে তাকে ফিলিপিন্সের ‘ন্যাশনাল আর্টিস্ট ফর ফিল্ম অ্যান্ড ব্রডকাস্ট আর্টস’ হিসেবে মনোনীত করা হয়, যা শিল্পকলায় দেশটির সর্বোচ্চ সম্মান।

রুপালি পর্দার সামনে আসার আগে ১৯৬০ এর দশকে গায়িকা হিসেবে তারকাখ্যাতি অর্জন করেন অনোর; চলচ্চিত্র ও টেলিভিশনের দুই শতাধিক কাজে তাকে দেখা গেছে।

তার সবচেয়ে সুনাম কুড়ানো অভিনয়ের মধ্যে একটি ছিল ১৯৯৫ সালের ‘দ্য ফ্লোর কনটেম্পলেশন স্টোরি’। এ সিনেমায় সহকর্মীকে হত্যার জন্য ফিলিপিনো এক গৃহকর্মীকে সিঙ্গাপুরে মৃত্যুদণ্ড দেওয়ার কথা উঠে আসে।

অভিনয়ের জন্য দেশি ও আন্তর্জাতিক বহু পুরস্কার জিতেছেন অনোর।

অনোর সবশেষ ২০২৪ সালের টিভি সিরিজ ‘লিলেট মাতিয়াস, অ্যাটর্নি-অ্যাট-ল’তে অভিনয় করেন এবং সংগীতনাট্য ‘ইসাং হিমালা’তে একটি বিশেষ ভূমিকায় দেখা গিয়েছিল তাকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024