শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিশ্বকাপের টিকিট পেতে অপেক্ষা বাড়লো বাংলাদেশের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৮৮ পড়া হয়েছে

নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগ্রেসরা। জয় পেলেই নিশ্চিত হতো বিশ্বকাপের টিকিট। তবে জয়ের দেখা পায়নি নিগার সুলতানা জ্যোতির দল। ক্যারিবিয়ান মেয়েদের কাছে ৩ উইকেটে হেরেছে তারা। ফলে বিশ্বকাপের টিকিট পেতে নিজেদের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশকে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ১৩৯ বলে ১১৮ রানের জুটি গড়েন ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা। ক্যারিবিয়ানদের বিপক্ষে এটা ওয়ানডেতে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ৬২ রানের জুটি গড়েছিল বাংলাদেশ। এ বছরের জানুয়ারিতে সেন্ট কিটসে সেবারও দ্বিতীয় উইকেটেই জুটি গড়েছিলেন পিংকি ও সুপ্তা।

পিংকি ও সুপ্তার জুটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের পক্ষে সুপ্তা করেন সর্বোচ্চ ৭৯ বলে ৬৭ রান। এছাড়া পিংকি করেন ৭৮ বলে ৪২ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আলিয়াহ অ্যালেন নেন ৪টি উইকেট।

২২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চিনাল হেনরি করেন ৪৮ বলে ৫১ রান। এছাড়া কিয়ানা জোসেফ ৩৯ বলে ৩১, স্টেফানি টেইলর ৫১ বলে ৩৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তাদের ব্যাটে ভর করে ২৪ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের পক্ষে পেসার মারুফা আক্তার ৩৭ রান খরচায় নেন ২ উইকেট। আগামী ১৯ এপ্রিল বাছাই পর্বের শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024