শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

লড়াই করে হারল বাংলাদেশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৮৬ পড়া হয়েছে

বিশ্বকাপ বাছাই পর্বে টানা তিন ম্যাচ জিতে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। আর এক ম্যাচ জিতলেই বিশ্বকাপের টিকিট পাবে টাইগ্রেসরা। এমন সমীকরণ সামনে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমেছিল নিগার সুলতানা জ্যোতির দল। এই ম্যাচে আগে ব্যাট করে ভালো শুরুর পরও বাংলাদেশ থামে ২২৭ রানে।

জবাবে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা। ৭৪ রানের মধ্যে তারা হারিয়ে ফেলে ৩ উইকেট। আর ১৯৭ রানের মধ্যে তাদের চলে যায় ৬ উইকেট। ফলে দলটির জয় নিয়ে শঙ্কা জাগে। তবে শেষ পর্যন্ত ৪ ওভার হাতে রেখেই ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৪৮ বলে অপরাজিত ৫১ রানের ইনিংসে ক্যারিবীয়দের জিতিয়ে মাঠ ছেড়েছেন চিনেল হ্যানরি।

এ ছাড়া দলটির হয়ে ৩৬ রান করেছেন স্টিফানি টেইলর। আর ৩৩ রান করেন হেইলি ম্যাথিউসের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন মারুফা আক্তার। আর একটি করে উইকেট পেয়েছেন জান্নাতুল ফেরদৌস সুমনা, নাহিদা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন ও রিতু মনি। এই ম্যাচে হারের বলে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য ঝুলে রইল পাকিস্তানের বিপক্ষে ম্যাচে।

এদিন লাহোরে সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। শুরুতে ওপেনার সোবহানা মোস্তারির উইকেট হারালেও শারমিন আক্তার এবং ফারজানা হক পিংকি দলের সংগ্রহকে দ্রুত এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তারা ১১৮ রানের জুটি গড়ে বাংলাদেশকে মজবুত অবস্থানে নিয়ে গিয়েছিলেন। কিন্তু এই জুটির পতনের পরই বাংলাদেশের ইনিংসে ধস নামে। পিংকি ৪২ রানে কট-অ্যান্ড-বোল্ড হলে শারমিনও বেশিদুর টিকতে পারেননি। তিনি ৬৭ রান করে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে তৃতীয় অর্ধশতক পূর্ণ করলেও দলের বিপর্যয় রোধ করতে পারেননি। এরপর অধিনায়ক জ্যোতি মাত্র ৫ রান করে ফিরে গেলে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগে।

এরপর দ্রুত উইকেট হারাতে থাকায় ২০০ রানের কোটা ছুঁতেও বাংলাদেশকে সংগ্রাম করতে হয়। তবে শেষ পর্যন্ত নাহিদা আক্তার (২৫) এবং রাবেয়া খান (২৩*) শেষদিকে দারুণ ব্যাটিং করে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২২৭ রানে নিয়ে যান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একাই ৪টি উইকেট নেন আলিয়াহ এলিয়েন। দুটি করে উইকেট শিকার করেছেন হেইলি ম্যাথিউস ও আফি ফ্লেচার। এর বাইরে একটি উইকেট নেন চিনেল হ্যানরি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024