শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভারতকে বিনামূল্যে বুলেট ট্রেন দিচ্ছে জাপান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১০০ পড়া হয়েছে

বিশ্বে প্রথম যে দেশ এই দ্রুতগতির ট্রেনের জন্ম দিয়েছিল, সেই জাপান থেকেই ভারতের জন্য আসছে সবচেয়ে গতিময় ‘শিনকানসেন’ কোম্পানির বুলেট ট্রেন। বিশ্বের সব থেকে দ্রুতগতির ট্রেন ‘শিনকানসেন’। সব ঠিক থাকলে ২০২৭ সালে ভারতের রেল ট্র্যাকে ছুটবে সেই ট্রেন।

সম্প্রতি জাপান ঘোষণা করেছে যে, ভারতকে ই-৫ ও ই-৩ সিরিজের ‘শিনকানসেন’ ট্রেন উপহার হিসেবে দেওয়া হবে। জাপানের সংবাদমাধ্যমে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

বুলেট ট্রেন চালানোর জন্য মুম্বই-আমেদাবাদ রেল করিডর তৈরি করার কাজ চলছে। সেই করিডরে পরীক্ষা করার জন্যই ওই দুটি ট্রেন দিচ্ছে জাপান। ২০২৬-এর শুরুর দিকেই ভারতে পৌঁছে যাবে সেই ট্রেন।

তবে ‘শিনকানসেন’ মডেলের আধুনিকতর ট্রেন হল ই-১০ সিরিজের। সেটি ২০৩০-এ চালু হওয়ার কথা। তবে সেই ট্রেন প্রস্তুত করার ক্ষেত্রে ই-৫ ও ই-৩ সিরিজের ট্রেন দুটি খুবই গুরুত্বপূর্ণ। ২০২৭-এ আংশিকভাবে চালু হতে পারে এই লাইন।

উল্লেখ্য, ইস্ট জাপান রেলওয়ের তৈরি ই-৫ সিরিজের ট্রেনও যথেষ্ট আধুনিক। এই ট্রেনের গতি হতে পারে সর্বোচ্চ ৩২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ভারতের প্রথম বুলেট ট্রেন প্রজেক্টের জন্য এই ট্রেনকেই বেছে নেওয়া হয়েছে। তবে ই-১০ সিরিজের ট্রেনের গতি আরও বেশি। এটি আলফা-এক্স নামেও পরিচিত। এর গতি ছুঁতে পারে ৪০০ কিমি প্রতি ঘণ্টা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024