শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অর্থ আত্মসাৎের দায়ে মশিউর সিকিউরিটিজের ব্যাংক হিসাব স্থগিত ও দেশত্যাগে নিষেধাজ্ঞা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৮৮ পড়া হয়েছে

ঢাকা স্টক একচেঞ্জের সদস্য মশিউর সিকিউরিটিজের (ট্রেক নং-১৩৪) বিরুদ্ধে প্রতিষ্ঠানটির পরিচালক ও কর্মকর্তারা যোগসাজস করে বিনিয়োগকারীদের প্রায় ১৬১ কোটি টাকা আত্মসাত করেছেন।

দেশের পুঁজিবাজারের ইতিহাসে এটিই সবচেয়ে বড় জালিয়াতির অভিযোগ। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সমন্বিত গ্রাহক হিসাব (সিসিএ) থেকে ৬৮ কোটি ৫৮ লাখ টাকা এবং শেয়ার বিক্রি বাবদ ৯২ কোটি ৩৫ লাখ টাকা লোপাটের অভিযোগ রয়েছে। সবচেয়ে বড় জালিয়াতির ঘটনায় ব্রোকারেজ হাউজটির পরিচালকসহ কর্মকর্তাদের বিরুদ্ধে শেয়ার ও তহবিল তছরুপের অভিযোগ মানি লন্ডারিং আইনের আওয়ায় ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

একই সঙ্গে ব্রোকারেজ হাউজটির পরিচালক-কর্মকর্তারা যেন বিদেশ পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে স্থায়ীভাবে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য দুদকে জরুরি ভিত্তি চিঠি পাঠানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিক ও সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের ব্যাংক হিসাবসমূহের লেনদেন স্থায়ীভাবে স্থগিতকরণের বিষয়ে ব্যবস্থা নিতে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটটকে (বিএফআইইউ) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

মশিউর সিকিউরিটিজের বিরুদ্ধে ইতিপূর্ব গঠিত তদন্ত কমিটির দাখিলকৃত প্রতিবেদনে উল্লেখিত ফৌজদারি ও সিকিউরিটিজ আইন মোতাবেক সিভিল অপরাধের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির একাধিক সূত্র রাইজিংবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে। আগের সরকারের আমলে আইন লঙ্ঘন করা ব্রোকারেজ হাউজগুলোর বিরুদ্ধে তেমন কোনো কঠোর ব্যবস্থাই নেওয়া হয়নি।

তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর পুনর্গঠিত বিএসইসির খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন নতুন কমিশন সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকা ব্রোকারেজ হাউজগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024