শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ঢাকা ছাড়লেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৬৮ পড়া হয়েছে

তিন দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

শুক্রবার সকালে তিনি ঢাকা ছাড়লেও বিষয়টি বিকালে নিশ্চিত করেছেন ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তা।

দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে (এফওসি) যোগ দিতে বুধবার ঢাকায় আসেন আমনা বালুচ। সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বেশ ব্যস্ততায় কাটে তার। এফওসি বৈঠকে ইসলামাবাদের নেতৃত্ব দেন তিনি।

বৈঠকে দুদেশের সম্পর্ক মজবুত করতে পাকিস্তানকে অমীমাংসিত ঐতিহাসিক সমস্যাগুলোর সমাধান করতে বলেছে বাংলাদেশ। এক্ষেত্রে একাত্তরে গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার পাশাপাশি প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার পাওনা চেয়েছে সরকার। এ ছাড়া আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনের কথাও পাকিস্তানকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে আলোচনার টেবিলে।

এফওসি বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন আমনা বালুচ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024