শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দর্শকদের আগ্রহী করতে টিকিটের দাম কমাল বিসিবি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৬০ পড়া হয়েছে

জিম্বাবুয়ে সিরিজ নিয়ে কোনো বেসরকারী চ্যানেলই আগ্রহ দেখায়নি। ফলে খেলাটা এখন দেখানো হবে সরকারি চ্যানেল বাংলাদেশ টেলিভিশনে। টেস্ট ম্যাচে বাংলাদেশে দর্শক খরার বিষয়টা পুরোনো। ম্যাচে দর্শকদের আগ্রহী করতে জিম্বাবুয়ে সিরিজের টিকিটের দাম কমিয়েছে বিসিবি।

বাংলাদেশ-জিম্বাবুয়ের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হচ্ছে আগামী ২০ এপ্রিল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়াতে যাওয়া সেই ম্যাচের সর্বনিম্ন টিকিট হবে ৫০টাকার, জানিয়েছে বিসিবি। সিলেটে খেলা দেখতে হলে অবশ্য সশরীরে টিকিট নিতে হবে। অনলাইন টিকিটের ব্যবস্থা করেনি বোর্ড।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের প্রথম ম্যাচের টিকেটের দাম জানিয়েছে বিসিবি। সিলেট টেস্টের সবচেয়ে ভালো গ্যালারিতে বসে খেলা দেখলেও আপনাকে খরচ করতে হবে মোটে ৫০০ টাকা। আর সর্বনিম্ন টিকিটের দাম ৫০ টাকা। অথচ গেল বছরও সর্বনিম্ন টিকিটের দাম রাখা হতো ১০০ টাকা।

৫০ টাকায় মিলবে শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি), পূর্ব গ্যালারি (ফটক-৩) ও গ্রিন হিলের টিকেট। ১০০ ও ১৫০ টাকায় মিলবে যথাক্রমে শহীদ আবু সাইদ স্ট্যান্ড ও পূর্ব গ্যালারি (ফটক-২) এর টিকিট। ক্লাব হাউজের টিকিট পাওয়া যাবে ২৫০ টাকায়। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা।

২০ এপ্রিল মাঠে গড়াবে প্রথম টেস্ট। তবে টিকিট পাওয়া যাচ্ছে আজ শনিবার থেকেই। স্টেডিয়ামের বুথে সকাল থেকে টিকিট মিলছে। মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় আগামী ম্যাচের দিন সকাল ১০টা থেকে টিকিট পাওয়া যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024