শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভিয়েতনাম থেকে এলো ১২ হাজার ৫০০ টন চাল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৭৫ পড়া হয়েছে

ভিয়েতনাম থেকে সাড়ে ১২ হাজার টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

শনিবার (১৯ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২ ফেব্রুয়ারি সম্পাদিত জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে সাড়ে ১২ হাজার টন আতপ চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছে। ইতোমধ্যে চুক্তি অনুযায়ী ৭২ হাজার ৭০০ টন চাল দেশে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাহাজে রাখা চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে, গত ২২ মার্চ জি টু জি চুক্তির আওতায় (তৃতীয় চালান) ভিয়েতনাম থেকে ২৯ হাজার টন আতপ চাল নিয়ে এমভি ওবিই দিনারেস জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024