শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সৌন্দর্য ধরে রাখার রহস্য জানালেন কুসুম শিকদার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৭২ পড়া হয়েছে

জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা কুসুম সিকদার সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের সৌন্দর্য ধরে রাখার রহস্য এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

সাক্ষাৎকারগ্রহীতার প্রশ্ন ছিল—“আমার স্মৃতিতে যতটুকু মনে পড়ে, আপনাকে ছোটবেলায় যেমন দেখেছিলাম, এখনো তেমনই দেখছি। এটা কীভাবে সম্ভব?” উত্তরে কুসুম বলেন, “আল্লাহ প্রদত্ত সৌন্দর্য—এর উপরে কিছু নেই।

পাশাপাশি জেনেটিক্যালি আমার বাবা-মা, এমনকি ফুফুদেরও স্কিন ছিল দারুণ। তারা খুব বেশি মেইনটেইন করতেন না, কিন্তু স্কিন ছিল অসাধারণ। তাদেরটাই পেয়েছি হয়ত।”

তিনি আরও বলেন, “আর খাওয়া-দাওয়ার দিকেও যতটা পারি খেয়াল রাখি। তবে সবচেয়ে বড় বিষয় আমি খুব পজিটিভ। নেতিবাচক বিষয়গুলোকে কখনোই আমার ৪ পাশে থাকতে দেই না। কারণ এসবই মানসিক চাপ তৈরি করে এবং সেটা মুখে ও জীবনে প্রতিফলিত হয়। তাই নেতিবাচক মানুষ ও কথাবার্তা এড়িয়ে চলে আমি আমার চারপাশে সবসময় পজিটিভ এনার্জি রাখতে চাই।”

সোর্স: https://www.facebook.com/share/v/16Bn2r4GFG/

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024