শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণের প্রস্তুতিতে ১৫ হাজার কোটি টাকার প্রকল্প

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৬২ পড়া হয়েছে

চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণ করা হবে। এ টার্মিনাল নির্মাণের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণের জন্য প্রায় ১৫ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে। এর ফলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়বে।

রোববার (২০ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪ হাজার ৯০৯ কোটি টাকার বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট অনুমোদনের জন্য উঠছে।

পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠেয় একনেক সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করবেন। বে টার্মিনাল নির্মাণের জন্য সহায়ক এই প্রকল্পটি পাস হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া অন্যতম বড় প্রকল্প হবে এটি।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৫ সালের এপ্রিল মাস থেকে ২০৩১ সালের জুন মাস নাগাদ এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। এ প্রকল্পটি উত্তর হালিশহরের আনন্দবাজার এলাকায় হবে। এই প্রকল্পের আওতায় সাগরের ব্রেকওয়াটার ও নেভিগেশন চ্যানেল সুবিধা তৈরি করা হবে। এ ছাড়া রেল, সড়কসহ যাবতীয় অবকাঠামো ও পরিষেবা সুবিধাও নির্মাণ করা হবে।

এই প্রকল্পে বিশ্বব্যাংক দেবে ১০ হাজার ২৭২ কোটি টাকা এবং সরকারের নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৬৩৭ কোটি টাকা।

জানা গেছে, চট্টগ্রাম বন্দর এলাকায় তিনটি বে টার্মিনাল নির্মাণ করা হবে। এর মধ্যে দুটি সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) এবং একটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নির্মাণ করবে।

চট্টগ্রাম বন্দরে ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য ২০১৫ সালে কৌশলগত মহাপরিকল্পনা তৈরি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সেখানে বে টার্মিনাল নির্মাণের কথা বলা হয়। এ নিয়ে সমীক্ষাও করা হয়। তবে বে টার্মিনাল নির্মাণের জন্য কিছু অবকাঠামোর প্রয়োজন হয়; তা নির্মাণে আলাদা প্রকল্প নেওয়া হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024