শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

জিম্বাবুয়ের বিপক্ষে কাঁপছে বাংলাদেশের ব্যাটাররা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৭৩ পড়া হয়েছে

সিলেট টেস্টের প্রথম দিনের শুরুতেই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে একের একের পর এক উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা।

রোববার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। ৩১ রানের জুটি গড়েন তারা।

তবে মাত্র ১ রানের ব্যবধানে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সাদমান ২৩ বলে ১২ ও জয় ৩৫ বলে ১৪ রান করে সাজঘরে ফিরে যান। এরপর শান্ত ও মুমিনুল মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন।

জিম্বাবুয়ের বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ।

তবে বিরতি থেকে ফিরেই একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শান্ত ৪০, মুশফিকুর রহিম ৪, মেহেদী হাসান মিরাজ ১ ও তাইজুল ইসলাম ৩ রান করে আউট হন।

এই উইকেট হারানোর মিছিলের মাঝে ফিফটির দেখা পান মুমিনুল। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ৫৬ রান করেন সাজঘরে ফিরে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৪ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024