শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পুরুষের এমনটি হলে পরমাণুযুদ্ধ লেগে যেত: জাহ্নবী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১০৮ পড়া হয়েছে

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর এর আগেও ঋতুস্রাব নিয়ে অনেকবার কথা বলেছেন। ঋতুস্রাবের সময় কতটা যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়, তা প্রকাশ্যে বলেছিলেন অভিনেত্রী। এবার পুরুষকে নিয়ে কথা বললেন তিনি। এ ধরনের যন্ত্রণা পুরুষেরা সহ্য করতে পারতেন না। পুরুষের ঋতুস্রাব হলে পরমাণুযুদ্ধ লেগে যেত বলেও জানান জাহ্নবী।

অভিনেত্রী নিজের ঋতুস্রাবের অভিজ্ঞতার কথা জানান। ঋতুস্রাবের যন্ত্রণা নাকি এমন জায়গায় পৌঁছাত যে, জাহ্নবী তার সম্পর্ক ভাঙতেও উদ্যত হয়েছেন একাধিকবার। প্রায় প্রতি মাসেই যখন যন্ত্রণা অসহ্য হয়ে উঠত, তার প্রভাব গিয়ে পড়ত সম্পর্কের ওপর। শারীরিক যন্ত্রণার সঙ্গে মানসিকভাবেও ভেঙে পড়তেন তিনি।

বিভিন্ন নারীর শরীরে ঋতুস্রাব নানা ধরনের প্রভাব ফেলে। কিন্তু এ যন্ত্রণাকে খানিক ছোট করেই দেখেন পুরুষেরা। কারও সঙ্গে ঝগড়া হলে বা নিজের মতামত স্পষ্ট করে বলতে গেলেই পুরুষেরা প্রশ্ন করে বসেন—এখন কি মাসের সেই সময়টা চলছে?

জাহ্নবী বলেন, এই প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে আপনারা সহানুভূতি থেকে করেন না। যদি সত্যিই যন্ত্রণা বুঝে এই প্রশ্ন করে থাকেন, তাহলে আপনাকে স্বাগত। কারণ এ যন্ত্রণা সত্যিই সাংঘাতিক এবং ভিন্ন প্রভাব ফেলে নারীর শরীরে।

অভিনেত্রী আরও বলেন, আমি নিশ্চিত বলতে পারি— এক মিনিটের জন্যও এই যন্ত্রণা ও মেজাজের ওঠাপড়া পুরুষরা মেনে নিতে পারবেন না। পুরুষের ঋতুস্রাব হলে হয়তো পরমাণুযুদ্ধ বেধে যেত।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024