শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিশ্বকাপ নিশ্চিতের পর আরেক সুখবর পেলেন জ্যোতি-শারমিন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৬৯ পড়া হয়েছে

নারী বিশ্বকাপের বাছাইপর্বে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছে জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং শারমিন আক্তার। তারা দুজনেই জায়গা পেয়েছেন আইসিসির টুর্নামেন্ট সেরা একাদশে। আর বল হাতে ছড়ি ঘুরিয়ে দ্বাদশ ক্রিকেটার হিসেবে রয়েছেন স্পিনার রাবেয়া খান।

রোববার (২০ এপ্রিল) বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। একাদশে বাছাইপর্বের স্বাগতিক পাকিস্তানের সর্বোচ্চ চারজন জায়গা পেয়েছেন। এছাড়া তিনজন আছেন ওয়েস্ট ইন্ডিজের ও দুইজন স্কটল্যান্ডের।

বাছাইপর্বের সব ম্যাচ জিতে সবার আগে বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নিয়েছে পাকিস্তান। আর ওয়েস্ট ইন্ডিজের সমান পয়েন্ট হলেও শ্রেয়তর নেট রান রেটের সুযোগে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকেট পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার শারমিন বাছাইপর্বে তিন ফিফটিতে ২৬৬ রান করেছেন, যা আসরে দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া একটি ক্যাচও নিয়েছেন।

একাদশের উইকেটকিপার নিগার দুটি ক্যাচ নেওয়ার পাশাপাশি স্টাম্পিং করেছেন তিনটি। দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে তৃতীয় সর্বোচ্চ ২৪১ রান করেছেন তিনি।

থাইল্যান্ডের বিপক্ষে ১০১ রান করেন নিগার। এই ইনিংসের পথে ৭৮ বলে সেঞ্চুরি ছুঁয়ে দেশের হয়ে দ্রুততম শতরানের রেকর্ড গড়েন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে ৫১ ও স্কটল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৮৩ রান করেন তিনি।

ওই তিনটি ম্যাচ জিতেই মূলত বিশ্বকাপের মূল পর্বে খেলার পথে এগিয়ে যায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ রান ও পাকিস্তান ম্যাচে ১ রান করেন নিগার। ওই ম্যাচ দুটি হারে বাংলাদেশ।

দ্বাদশ ক্রিকেটার রাবেয়া লেগ স্পিনে ৬ উইকেট নিয়েছেন, ওভারপ্রতি রান দিয়েছেন কেবল ৩.৭২ করে। তার সেরা বোলিং আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৯ রানে ৩ উইকেট।

নারী বিশ্বকাপের সেরা একাদশ

হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ), মুনিবা আলি (পাকিস্তান), শারমিন আক্তার (বাংলাদেশ), ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড), নিগার সুলতানা (বাংলাদেশ, উইকেটরক্ষক), ফাতিমা সানা (পাকিস্তান, অধিনায়ক), চিনেল হেনরি (ওয়েস্ট ইন্ডিজ), আলিয়াহ অ্যালাইন (ওয়েস্ট ইন্ডিজ), ক্যাথরিন ফ্রেজার (স্কটল্যান্ড), নাস্রা সান্ধু (পাকিস্তান) ও সাদিয়া ইকবাল (পাকিস্তান)

দ্বাদশ ক্রিকেটার: রাবেয়া খান (বাংলাদেশ)

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024