শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

চানখারপুলে হত্যাকাণ্ড: ডিএমপির সাবেক কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৭৫ পড়া হয়েছে

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।

বাকিরা হলেন— ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদিপ কুমার চক্রবর্তী, ডিএমপির রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মো. আক্তারুল ইসলাম, রমনা জোনের সাবেক এসি মো. ইমরুল, সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশন শাহবাগ থানা) আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম।

আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিষয়টি তুলে ধরেন।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল বলেন, রোববার তদন্ত সংস্থার পক্ষ থেকে ৯০ পৃষ্ঠার এই প্রতিবেদন প্রসিকিউশনে জমা দিয়েছে। মোট ৮৯ জন সাক্ষির জবানবন্দী এখানে যুক্ত করা হয়েছে। এটিই প্রথম তদন্ত প্রতিবেদন বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024