শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মেসির জন্য ভেন্যু পরিবর্তন, তবুও রেকর্ড দর্শক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৭৩ পড়া হয়েছে

কলম্বাস ক্রুর ঘরের মাঠের দর্শক ধারণক্ষমতা ২০ হাজারের একটু বেশি। কিন্তু লিওনেল মেসিকে দেখতে উৎসুক দর্শকের সংখ্যা তো অনেক বেশি! ম্যাচটি তাই সরিয়ে নেওয়া হয় কলম্বাস শহরের ১৪৫ কিলোমিটার উত্তরে হান্টিংটন ব্যাংক ফিল্ডে।

ন্যাশনাল ফুটবল লিগের দল ক্লিভল্যান্ড ব্রাউন্সের এই স্টেডিয়ামও কলম্বাস ক্রুর স্বত্বাধিকারী জিমি ও ডি হ্যাসল্যামের মালিকানাধীন। প্রায় সাড়ে ৬৭ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম অবশ্য পুরোপুরি ভরে উঠল না।

তবে দর্শক উপস্থিতির রেকর্ড ঠিকই হলো। মেসিদের জয়যাত্রাও চলতে থাকল। মেজর লিগ সকারে লড়াইটি ছিল মৌসুমের অপরাজিত দুই দলের। সেটিতে কলম্বাস ক্রুকে ১-০ গোলে হারিয়ে লিগের একমাত্র অপরাজিত দল এখন ইন্টার মিয়ামি।

বাংলাদেশ সময় রোববার সকালের ম্যাচে ৩০ মিনিটে হেডে একমাত্র গোলটি করেন বেনহামিন ক্রেমাস্কি। মাঠে এদিন দর্শক ছিল ৬০ হাজার ৬১৪ জন। কলম্বাস ক্রুর ইতিহাসে ঘরের মাঠে যা রেকর্ড।

গ্যালারিতে তাকিয়ে অবশ্য বোঝার উপায় ছিল না, কোন দলের ঘরের মাঠ এটি। যাকে দেখার জন্য এত উন্মাদনা, সেই মেসি অবশ্য ততটা জ্বলে উঠতে পারেননি। তবে জয়ের আনন্দেই মাঠ ছাড়েন মিয়ামির আর্জেন্টাইন মহাতারকা।

আট ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের তিনে মিয়ামি। এক ম্যাচ বেশি খেলে ১৯ পয়েন্ট শার্লট এফসি ও সিনসিনাটি এফসির।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024