শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

তরুণদের গবেষণায় আগ্রহী করছে ‘ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৭২ পড়া হয়েছে

তরুণদের গবেষণায় আগ্রহী করে তুলতে ‘ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’নিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গুলশানে টপ স্কলার সোসাইটি বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় ‘ইন্টারন্যশনাল অন-লাইন জার্নাল হাব বাংলাদেশের’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হাতেকলমে গবেষণা শেখানোর জন্য এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রোগ্রামের মাধ্যমে কিভাবে শিক্ষার্থীরা বাস্তব জীবনের সমস্যা নিয়ে গবেষণা করতে পারে এবং নিজেদের দক্ষতা বাড়াতে পারে তা তুলে ধরা হয়।

এ সময় ইন্টারন্যশনাল অন-লাইন জার্নাল হাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. কারিউল ইসলাম বলেন, পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হলে গবেষণার বিকল্প নাই। গবেষণা একজন মানুষের চিন্তার পরিবর্তন আনে যার মাধ্যমে রাষ্টের গুণগত পরিবর্তন সম্ভব ।

ইন্টারন্যশনাল অন-লাইন জার্নাল হাব বাংলাদেশের ডিরেক্টর ডা. তৃণা ইসলাম বলেন, আমাদের দেশের তরুণরা খুবই মেধাবী, শুধু একটু সুযোগ পেলেই তারা বিভিন্ন বিষয়ে গবেষণায় পারদর্শী হয়ে উঠবে। অনেক শিক্ষার্থী গবেষণা করতে চায়, সঠিক গাইড লাইন পায় না বলেই তারা আগ্রহ হারিয়ে ফেলে। ইতিমধ্যে আমরা ১০ হাজার গবেষক এবং দশটিরও বেশি ক্লিনিক্যাল ট্রায়াল প্রস্তুত করেছি।

ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রামের রিসার্চ এ্যসোসিয়েট বাকি বিল্লাহ বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১,০০০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এ প্রোগ্রামের আওতায় নির্বাচিত হবে। তাদের ১০ জন করে ১০০টি দলে ভাগ করা হবে। প্রতিটি দল একটি গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা করবে। বিষয়গুলো শিক্ষার্থীদের আগ্রহ ও দেশের প্রয়োজন অনুযায়ী নেওয়া হবে। এই প্রোগ্রামের বিশেষ দিক হলো একজন শিক্ষার্থী যিনি গবেষণা সম্পর্কে কিছুই জানেন না, তিনিও ধাপে ধাপে শেখার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ গবেষণা প্রবন্ধ তৈরি ও প্রকাশ করতে পারবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024