শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইংল্যান্ডে যাচ্ছে তাসকিন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৬৭ পড়া হয়েছে

ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজের প্রথম ম্যাচের দলে নেই তাসকিন। অবশ্য তার থাকার কারণও নেই। এই পেসার গোঁড়ালির চোটে ভুগছেন।

কদিন আগেই বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানিয়েছিলেন এই পেসারের চোট কিছুটা গুরুতর। প্রয়োজনে তাকে বিদেশে পাঠানোরও পরামর্শ দিয়েছিলেন তিনি। তাসকিনের চোটকে গুরুত্বসহকারেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে ইংল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২৯ এপ্রিল ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বেন এই পেসার।

তাসকিনের চিকিৎসার জন্য এরই মধ্যে চিকিৎসকের সিরিয়াল নেয়া হয়েছে। তাসকিনের এই সফরে তার সঙ্গে থাকবেন বিসিবির চিকিৎসক দেবাশীষও। ইংল্যান্ডে ডাক্তার দেখানোর পরই জানা যাবে এই পেসারের চোট সারতে কতদিন লাগবে। এ ছাড়া অস্ত্রোপচারের প্রয়োজন হবে কিনা সেই ব্যাপারেও ধারণা পাওয়া যাবে।

কদিন আগেই দেবাশিষ নিশ্চিত করেছিলেন তাসকিনের বাঁ পায়ের গোঁড়ালির হাড়ে অস্বাভাবিক বৃদ্ধি দেখা দিয়েছে। এটা ম্যানেজ করেই তাকে খেলা চালিয়ে যেতে হবে। ব্যথাটাও আসা যাওয়ার মধ্যেই থাকবে। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফিরে তাসকিন ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে নাম লিখিয়েছিলেন। এরপর খেলেছেন তিনটি ম্যাচও। রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে তিনটি করে উইকেট নিয়েছিলেন এই পেসার। আর ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে নিয়েছিলেন দুটি উইকেট। তবে এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। চোটের কারণে বিসিবির চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024