শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এসএমই ও মাইক্রোফাইন্যান্স খাতে দুই ডিএমডি নিয়োগ দিলো সিটি ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ পড়া হয়েছে

বাংলাদেশের এসএমই ও মাইক্রোফাইন্যান্স খাতের উন্নয়নে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দুই নতুন ডিএমডি নিয়োগ দিলো সিটি ব্যাংক পিএলসি। তাদের দুই শীর্ষ নির্বাহী মোঃ নুরুল আজম মজুমদার এবং কামরুল মেহেদীকে এও খাতের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি দিয়েছে ব্যাংকটি। এই নিয়োগ দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (সিডিজিএস) অর্জনে ও অর্থনৈতিক অগ্রযাত্রায় ব্যাংকের ভূমিকাকে আরও সুদৃঢ় করবে।

মোঃ নুরুল আজম মজুমদার, যিনি পূর্বে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মিডিয়াম বিজনেস ইউনিটের প্রধান ছিলেন, তিনি সিটি ব্যাংকের মিডিয়াম বিজনেস খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিত ও ব্যবসা শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা মজুমদার ১৯৯৯ সালে সিটি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। গত ২৫ বছরে তিনি এ ব্যাংকের ব্যাঞ্চ ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং ও রিটেইল ব্যাংকিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সাল থেকে মিডিয়াম বিজনেস ইউনিটের প্রধান হিসেবে তাঁর নেতৃত্ব ব্যাংককে এই খাতে উল্লেখযোগ্য সাফল্য এনে দিয়েছে।

অন্যদিকে কামরুল মেহেদী, যিনি পূর্বে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ২০১৭ সাল থেকে সিটি ব্যাংকের স্মল ও মাইক্রোফাইন্যান্স বিজনেস ইউনিটের নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁর নেতৃত্বে ব্যাংকটি সিএমএসএমই খাতের জন্য একাধিক উদ্ভাবনী ও প্রভাবশালী পণ্যের সূচনা করে এবং কৃষি, নারী উদ্যোক্তা ও টেকসই অর্থায়ন খাতে শক্ত অবস্থান গড়ে তোলে।

ব্র্যাক ব্যাংকে কর্মজীবন শুরু করা এবং বাংলাদেশ সেনাবাহিনীতে পূর্ববর্তী সেবার অভিজ্ঞতা সম্পন্ন মেহেদী যুক্তরাষ্ট্রের এমআইটি (ম্যাসাচ্যুসেস্ট ইনস্টিটিউট অব টেকনোলোজি) থেকে ব্যাংকিং লিডারশিপ বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি প্রাপ্ত।

নুরুল আজম মজুমদার ও কামরুল মেহেদীর ডিএমডি পদে পদোন্নতি দেশের এসএমই খাতের উন্নয়নে সিটি ব্যাংকের ভূমিকাকে আরও গভীর ও প্রভাবশালী করবে বলে প্রত্যাশা করছে ব্যাংকটি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024