শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে ‘ডোনেশন ম্যাচিং’ ক্যাম্পেইন চালু করেছে এমিরেটস

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৮৩ পড়া হয়েছে

বিশ্বব্যাপী শিশুদের স্বাস্থ্য ও কল্যানের কাজে নিয়োজিত ১৩টি তৃনমূল এনজিও’কে অধিকতর সহায়তা প্রদানের লক্ষ্যে এমিরেটস এয়ারলাইন ‘ডোনেশন ম্যাচিং’ ক্যাম্পেইনের উদ্বোধন করেছে। দশ হাজার মার্কিন ডলার বা তার সমমান অর্থ পর্যন্ত যেকোন মুদ্রায় প্রদত্ত অনুদানের বিপরীতে এমিরেটস এয়ারলাইন ফাউন্ডেশন সমপরিমান অর্থ প্রদান করবে।

প্রতিটি এমিরেটস ফ্লাইটে অনুদান এনভেলপ রাখা হবে এবং যাত্রীরা যেকোন পরিমান অর্থ যেকোন মুদ্রায় এই এনভেলপে ঢুকিয়ে যথাযথভাবে সীল করে কেবিন ক্রুদের হস্তান্তর করতে পারবে। ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে অনুদান প্রদান করা যাবে। এমিরেটস এয়ারলাইন ফাউন্ডেশনের স্বতন্ত্র, সুরক্ষিত এবং ব্যবহার বান্ধব পেমেন্ট পোর্টালের মাধ্যমে যেকেউ অনুদান দিতে পারবেন। ব্যাংক ট্রান্সফার অথবা ‘এমিরেতস এয়ারলাইন ফাউন্ডেশন’ এর অনুকুলেও অনুদানের অর্থ গৃহীত হবে।

বর্তমানে ফাউন্ডেশনটি ৯টি দেশে কার্যক্রম পরিচালনাকারী ১৩টি এনজিও’কে সহায়তা প্রদান করছে। যেসকল কার্যক্রমকে ফাউন্ডেশন পৃষ্ঠপোষকতা করে তার মধ্যে রয়েছে- নিরাপদ আবাসন, অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যসেবা, শিক্ষার সুযোগ, ভকেশনাল শিক্ষা উদ্যোগ ইত্যাদি। বিগত দুই দশকের অধিক সময় ধরে এমিরেটস এয়ারলাইন ফাউন্ডেশন বিশ্বের হাজার হাজার শিশুদের জীবনে ইতিবাচক ভূমিকা রেখে আসছে।

এমিরেটসের গ্রাহক, দাতা এবং এমপ্লয়ীদের অনুদানের ওপর ভিত্তি করেই বিভিন্ন প্রকল্পকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুদানের প্রায় সকল অর্থই সরাসরি প্রকল্পগুলোকে হস্তান্তর করা হয়। প্রশাসনিক ব্যয়কে যথাসম্ভব ন্যুনতম পর্যায়ে রাখার জন্য এমিরেটসের এমপ্লয়ী এবং স্বেচ্ছাসেবকদের সহায়তা নেয়া হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024