শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

২ দিনে স্বর্ণের দাম বাড়লো ১০ হাজার টাকা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৭১ পড়া হয়েছে

মাত্র দুদিনের ব্যবধানে ভরিপ্রতি স্বর্ণের দাম বেড়েছে ১০ হাজার টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) থেকে পরপর দুদিন দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। আজ নতুন করে ২২ ক্যারেট মানের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৫ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা- যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

মঙ্গলবার (২২ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির প্রভাব দেশের বাজারেও পড়েছে। পাশাপাশি ডলার বিনিময় হার ও আমদানি ব্যয় বাড়ার কারণেও এ দাম বাড়ানো হয়েছে।

এতে ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা। ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা। রুপার বাজারে কোনও পরিবর্তন নেই। বর্তমানে ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ভরিপ্রতি ২ হাজার ৫৭৮ টাকা। ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯ টাকা। ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা। সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৫৮৬ টাকা ভরি।

এর আগে সোমবার (২১ এপ্রিল) স্বর্ণের দাম বাড়ানোর প্রথম ঘোষণা দেয় বাজুস। ওইদিন ৪ হাজার ৭১৩ টাকা বাড়িয়ে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা। ফলে দুদিনে মোট মূল্যবৃদ্ধি দাঁড়াল ১০ হাজার ৫৫ টাকা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024