শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ঘুস গ্রহণকালে হাতেনাতে গ্রেফতার ডিএসসিসির ওয়ার্ড কর্মকর্তা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২নং অঞ্চলের ৪ নম্বর ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেলকে গ্রেফতার করা হয়েছে। ঘুস গ্রহণকালে তাকে হাতেনাতে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক বিশেষ টিম।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।

তিনি বলেন, রাজধানীর সবুজবাগ এলাকার পূর্ব বাসাবো লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. সাইফুল ইসলাম দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, নির্মাণাধীন ডায়াগনস্টিক সেন্টারটি চালুর জন্য সিটি করপোরেশনের ছাড়পত্র প্রয়োজন। আবেদনপত্র দাখিলের পর সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব কুতুবউদ্দিন সোহেল সরেজমিন পরিদর্শনে গিয়ে কোনও ত্রুটি না পেলেও ছাড়পত্র দেওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সচিব সোহেল হুমকি দেন, দাবি করা ঘুষের টাকা না দিলে কোনোভাবেই ছাড়পত্র দেবেন না। মো. সাইফুল ইসলাম আরও জানতে পারেন, সোহেল সব সেবাপ্রার্থীর কাছ থেকেই ছাড়পত্র দেওয়া বাবদ ঘুস হিসেবে টাকা নেন। এই কর্মকর্তাকে আইনের আওতায় আনতে মো. সাইফুল ইসলাম কৌশলগতভাবে টাকা দিতে সম্মত হন। দুদকের ফাঁদ অভিযানে বৃহস্পতিবার দুপুরে ঘুষের টাকা গ্রহণের সময় ঢাকা দক্ষিণ সিটির ওই কর্মকর্তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ঘুসের টাকাসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024