শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

জিয়াউল আহসানের ৩ ফ্ল্যাট ৫ বাড়িসহ শত বিঘা জমি জব্দ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৮৮ পড়া হয়েছে

সেনাবাহিনীর অব্যাহতিপ্রাপ্ত অফিসার মেজর জেনারেল জিয়াউল আহসানের নামে থাকা তিনটি ফ্ল্যাট ও পাঁচটি বাড়িসহ শত বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে নয়টি ব্যাংক অ্যাকাউন্টের ১ কোটি ২৮ লাখ ৯০ হাজার ৫১১ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

জব্দ হওয়া সম্পদের মধ্যে মিরপুর ডিওএইচএসের ১৪৬০ ও ২১১০ বর্গফুটের দুটি ফ্ল্যাট, উত্তরায় ২৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট, বরিশালের কোতওয়ালী থানার পৈত্রিক সম্পত্তিতে নির্মিত আটতলা নতুন বাড়ি, একই জেলার সদর থানায় বাগানবাড়ি, পুকুরসহ বাড়ি ও ১২৭০ বর্গফুটের একতলা পুরাতন বাড়ি, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮ শতাংশ জমিতে নির্মিত ৮ তলা ভবন রয়েছে।

এদিন দুদকের উপ-পরিচালক রেজাউল করিম জব্দ ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়েছে, আসামি স্থাবর সম্পদ বিক্রয় এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই সম্পত্তি দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি-১৮ মোতাবেক এবং মানিলন্ডারিং আইন ২০১২ এর ধারা-১৪ মোতাবেক জব্দ এবং অবরুদ্ধকরণ করা প্রয়োজন। এমতাবস্থায় আসামি মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের নামে অর্জিত বর্ণিত স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ এবং অবরুদ্ধ আদেশ দেওয়ার জন্য প্রার্থনা করছি।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024