শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পহেলগাঁওয়ে হামলার পর কাশ্মীরিদের জন্য যা বললেন সালমান খান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৭২ পড়া হয়েছে

হামলায় রক্তাক্ত কাশ্মীরের পহেলগাঁও। মঙ্গলবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার ওই পর্যটনকেন্দ্রের বৈসরন উপত্যকায় হামলার ঘটনাটি ঘটে। সেনাকর্তারা নিশ্চিত করেছেন যে, বৈসরন উপত্যকায় বেড়াতে আসা পর্যটকদের একটি দলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তার পর থেকে এ ঘটনায় ফুঁসছে গোটা দেশ।

রাগের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বলিউড তারকারাও। একসময় কাশ্মীরকে এ পৃথিবীর সুন্দরতম জায়গা বলেছিলেন বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। মঙ্গলবার হামলার পর দৃষ্টিভঙ্গির কি বদল ঘটল অভিনেতার, জানালেন সে কথা।

‘বজরাঙ্গি ভাইজান’ সিনেমার সময় অনেক দিন পহেলগাঁও ও আরু ভ্যালির মতো জায়গায় শুটিং করেছিলেন সালমান খান। সেই সময় কাশ্মীরের রূপে মুগ্ধ হয়ে যান অভিনেতা। তার দেখা কাশ্মীর মাত্র কয়েক ঘণ্টায় বদলে গেছে।

সামাজিক মাধ্যমে সালমান লিখেছেন, পৃথিবীর বুকে স্বর্গ যেন নরকে পরিণত হয়েছে। সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি আমি সমব্যথী। তিনি বলেন, মনে রাখবেন— একজন নির্দোষকে হত্যা করার অর্থ গোটা পৃথিবীকে হত্যা করা।

এদিকে ভাইজান ছাড়াও ক্ষোভ প্রকাশ করেছেন একসময় নাম উঠে আসা বলি অভিনেতা সঞ্জয় দত্তেরও। তিনিও ক্ষোভ প্রকাশ করে লিখেছেন— ঠান্ডা মাথায় আমাদের দেশের লোককে খুন করেছে ওরা। এ ঘটনাকে ক্ষমা করা যায় না। এবার বোঝা উচিত— আমরা চুপ করে থাকব না। আমাদের এ ঘটনার পালটা জবাব দিতেই হবে। সঞ্জয় দত্ত বলেন, প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করব— এ ঘটনার যোগ্য জবাব দেওয়ার জন্য।

একই রকমের ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান, অনুপম খের, অক্ষয় কুমার, প্রিয়াংকা চোপড়ারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024