শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৭২ পড়া হয়েছে

আগামী ২৭-২৮ এপ্রিল পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর আপাতত স্থগিত করেছে ইসলামাবাদ।বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাইকমিশন থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, বর্তমান পারিপার্শ্বিক উত্তেজনার কারণে পররাষ্ট্রমন্ত্রীর সফর আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে দুই দেশের আলোচর ভিত্তিতে সুবিধাজনক সময়ে সফরসূচি নির্ধারিত হবে।

দেড় দশক পর পাকিস্তানের পররাষ্ট্রসচিব বাংলাদেশ সফরের পর যখন দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের করণীয় নির্ধারণ করছিল ঠিক তার তিনদিন আগে পররাষ্ট্রমন্ত্রীর সফরটি স্থগিত করা হলো।

পাকিস্তান সরকার অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের মাননীয় উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ২৭-২৮ তারিখে বাংলাদেশ সফর করছেন না । পারস্পরিক পরামর্শের মাধ্যমে সফরের নতুন তারিখ চুড়ান্ত করা হবে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার রাতে কাশ্মীরের পহেলগাও এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ২৬জন পর্যটক নিহত হয়। সে ঘটনার পরবর্তীতে ভারতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারত সরকার এ হামলার দায় পাকিস্তানের উপর চাপায়। যদিও পাকিস্তান এ হামলার সঙ্গে জড়িত নয় বলে গণমাধ্যমকে জানিয়েছে। এই হামলার ফলশ্রুতিতে ভারতের মোদি সরকার পাকিস্তানের নাগরিকদের ভারত ত্যাগের ঘোষণা দেয় এবং পাকিস্থানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি বাতিল করে। পাকিস্তানও সিমলা চুক্তি বাতিলসহ ও পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান চলাচল বন্ধসহ আট পদক্ষেপ ঘোষণা করে।

ভারত সরকার সে দেশে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গেও খারাপ ব্যবহার করে। এমতাবস্তায় ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক উত্তেজনায় রুপ নেয়। এ উত্তেজনা পরিস্তিতে পাকিস্তান সরকার বাংলাদেশ সফর বাতিল করে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024