শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশে ডলারের প্রবাহ বাড়বে কমবে ঘাটতি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৬১ পড়া হয়েছে

আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) বলেছে, বাংলাদেশে চলতি অর্থবছরে ডলারের প্রবাহ বাড়বে। ফলে কমবে বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে ঘাটতি। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার বাড়ার সঙ্গে সঙ্গে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ায় সরকারের এ হিসাবে ঘাটতি কমবে। চলতি অর্থবছরের মতো আগামী অর্থবছরেও এ হিসাবে ঘাটতির মাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার রাতে আইএমএফের প্রকাশিত ‘ওয়ার্ল£ ইকোনমিক আউটলুক, এপ্রিল, ২০২৫’ শীর্ষক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

উলে­খ্য, সরকারের বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে ঘাটতি মানেই হচ্ছে বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে খরচ বেশি হচ্ছে। ফলে সরকারকে ডলারের চাহিদা মেটাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে খরচ করতে হয়। এতে রিজার্ভ কমতে থাকে। অন্যদিকে ডলারের দামও বাড়তে থাকে। যে কারণে চলতি হিসাবে ঘাটতি দেখা দিলেই ডলার সংকটের আগাম বার্তা হিসাবে গণ্য করা হয়। কিন্তু চলতি হিসাবে আট বছর ধরে ঘাটতি চললেও সরকার সতর্ক হয়নি। ওই সময়ে বৈদেশিক মুদ্রায় ঋণ করে রিজার্ভ বাড়ানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডলার সংকটের কারণে গত ২০২১-২২ অর্থবছরে চলতি হিসাবে ঘাটতি বেড়ে জিডিপির ৪ শতাংশে উঠেছিল। ওই সময়ে বৈশ্বিক মন্দার কারণে বাংলাদেশে ডলার সংকট প্রকট আকার ধারণ করে। এতে ২০২২-২৩ অর্থবছরে চলতি হিসাবে ঘাটতি কমে আসে। ওই অর্থবছরে ঘাটতি কমে জিডিপির ২ দশমিক ৬ শতাংশে নামে। গত ২০২৩-২৪ অর্থবছরে তা আরও কমে জিডিপির ১ দশমিক ৪ শতাংশ নামে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024