শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আইসিএমএবি ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির মধ্যে চুক্তি স্বাক্ষর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৫৪ পড়া হয়েছে

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) একাডেমিক উৎকর্ষ এবং পেশাগত উন্নয়নের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

ঢাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে গত মঙ্গলবার অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইসিএমএবির প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ এবং এসইইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, নির্দিষ্ট একাডেমিক মানদণ্ড অনুযায়ী এসইইউ-এর বিবিএ গ্র্যাজুয়েটরা আইসিএমএবির সিএমএ প্রোগ্রামে কোর্স অব্যাহতি (exemption) পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি, যৌথ একাডেমিক উদ্যোগ, গবেষণা কার্যক্রম এবং পেশাগত উন্নয়নমূলক কর্মসূচিতে সহযোগিতা করবে দুই প্রতিষ্ঠান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024