শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

টানা দরপতনে ৮১ শতাংশ কোম্পানির শেয়ারদরই কমেছে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৬৮ পড়া হয়েছে

দেশের শেয়ার বাজারে টানা দরপতন নিয়ে হতাশা বাড়ছে বিনিয়োগকারীদের। ভালো, মন্দ সব ধরনের শেয়াররেরই ব্যাপক দরপতনে বিনিয়োগকারীদের পীঠ দেওয়ালে ঠেকে গেছে। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঁচ কার্যদিবসেই সূচক কমেছে। এর আগের সপ্তাহেও একই চিত্র। ঢালাও এ দরপতনে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকার বেশি।

টানা এ দরপতন প্রসঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম ইত্তেফাককে বলেন, বর্তমান কমিশন চায়, বাজার বাজারের মতো চলুক। এখানে সূচক কমছে, কিংবা বাড়ছে, এ ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থা হস্তক্ষেপ করবে না। তিনি বলেন, বিএসইসি বাজারের উন্নয়নে টাস্কফোর্স করে দিয়েছে। ইতিমধ্যে টাস্কফোর্স গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তাদের পুরো প্রতিবেদন পাওয়ার পর নিয়ন্ত্রক সংস্থা দ্রুত ব্যবস্থা নেবে।

সাপ্তাহিক লেনদেনচিত্র পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে গত সপ্তাহে লেনদেনকৃত মোট ৩৯৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র ৫৭টির, কমেছে ৩২৪টির। আর দর অপরিবর্তত রয়েছে ১৫টির। এ হিসেবে ৮১ দশমিক ৮২ শতাংশ কোম্পানির শেয়ারদরই কমেছে। ফলে গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৩ হাজার ৪৫০ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৭০ হাজার ৫৩৬ কোটি টাকা।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৭ হাজার ৮৬ কোটি টাকা বা ১ দশমিক শূন্য ৬ শতাংশ। এর আগের দুই সপ্তাহেও ডিএসইর বাজার মূলধন কমেছে। আগের সপ্তাহে বাজার মূলধন কমে ১ হাজার ১০৭ কোটি টাকা। আর তার আগের সপ্তাহে বাজার মূলধন কমে ২ হাজার ২২৩ কোটি টাকা। এতে ঈদের পর লেনদেন হওয়া মাত্র তিন সপ্তাহে বাজার মূলধন কমেছে ১০ হাজার ৪১৬ কোটি টাকা।

গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচকেরও বড় পতন হয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গত সপ্তাহে কমেছে ১২৪ দশমিক ৭৩ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি কমে ১০৭দশমিক ৯০ পয়েন্ট। আর তার আগের সপ্তাহে কমে ১৩ দশমিক ৯৩ পয়েন্ট। সবমিলিয়ে গত তিন সপ্তাহের ডিএসইর প্রধান মূল্যসূচকটি কমেছে ২৩৫ পয়েন্ট। ডিএসইতে গত সপ্তাহে প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকও কমেছে।

এর মধ্যে ইসলামি শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক কমেছে ৩৯ দশমিক শূন্য ১ পয়েন্ট। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক কমেছে ৩০ দশমিক ৩৮ পয়েন্ট। বাজারে এ টানা দরপতনে লেনদেনের গতিও কমেছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৪৩ কোটি ৬৩ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৩৯৯ কোটি ৪ লাখ টাকা।

অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৫৫ কোটি ৪১ লাখ টাকা বা ১৩ দশমিক ৮৮ শতাংশ। দেশের প্রধান এই শেয়ার বাজারে বিদায়ি সপ্তাহের টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো: বিচ হ্যাচারি, মিডল্যান্ড ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, শাহজি বাজার পাওয়ার, শাইন পুকুর সিরামিক, ফাইন ফুড, এসিআই, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক এবং লাভেলো আইসক্রিম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024