শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

গভর্মেন্ট সিকিউরিটিজ ট্রেডিংয়ে পর পর তিন বছর শীর্ষে ব্র্যাক ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৬২ পড়া হয়েছে

গভর্মেন্ট সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে আবারও শীর্ষস্থান অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে ব্যাংকটি ধারাবাহিকভাবে তিন বছর শীর্ষস্থান অর্জন করেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

২০২৩-২৪ অর্থবছরে ব্র্যাক ব্যাংকের মার্কেট শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ১৩.৩৯%-তে, যা পূর্ববর্তী বছরে ছিল ১১.৬৪%। এর ফলে ব্যাংকটির শক্তিশালী অবস্থান আরও মজবুত হয়েছে।

ব্র্যাক ব্যাংকের এই লক্ষণীয় পারফরমেন্সের পেছনে রয়েছে ব্যাংকটির শক্তিশালী ক্যাপিটাল বেস, উন্নত তারল্য ব্যবস্থাপনা, সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা এবং উন্নত ডিজিটাল ট্রেজারি অবকাঠামোতে অব্যাহত বিনিয়োগের ভূমিকা।

দেশের স্থানীয় ব্যাংগুলোর মধ্যে একমাত্র ব্র্যাক ব্যাংকেরই রয়েছে আধুনিক এফএক্স ট্রেডিং প্ল্যাটফর্ম, যা ‘ব্র্যাক ব্যাংক ইলেকট্রা’ নামে পরিচিত। আন্তঃব্যাংক মার্কেটে শীর্ষ তারল্য-যোগানদাতা হিসেবে এই প্ল্যাটফর্মটি ব্র্যাক ব্যাংকের শক্তিশালী আর্থিক অবস্থানের অন্যতম কারিগর।

এই অর্জনের বিষয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল সিএফএ বলেন, “এই মাইলফলকটি শ্রেষ্ঠত্ব অর্জন, মার্কেট ইনসাইট এবং দেশের ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমকে শক্তিশালী করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। শুদ্ধাচার, দ্রুততা এবং উদ্ভাবনের মাধ্যমে ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের আস্থা ও পেশাদারিত্বের সাথে সর্বোচ্চ মানের সেবা দিতে পেরে আমরা গর্বিত।”

আর্থিক উদ্ভাবনে পথিকৃৎ হিসেবে সমানভাবে গ্রাহক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সুবিধাজনক ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশের ব্যাংকিং খাতে নতুন নতুন বেঞ্চমার্ক তৈরি করে চলেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024