শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ত্রয়োদশ বিসিএস ফোরামের সভাপতি মাহবুব, সাধারণ সম্পাদক আলমগীর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৭৯ পড়া হয়েছে

বিসিএস প্রশাসন ক্যাডারের মোহাম্মদ মাহবুবুর রহমানকে সভাপতি ও কর ক্যাডারের মো. আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে বিসিএস ত্রয়োদশ ব্যাচের নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়েছে। মোহাম্মদ মাহবুবুর রহমান সরকারের সাবেক সচিব ও মো. আলমগীর হোসেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য।

শনিবার (২৬ এপ্রিল ২০২৫) শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ত্রয়োদশ বিসিএস ফোরামের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি অনুমোদন করা হয়। ফোরামের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষ্যে সাধারণ সভা ও পুনর্মিলনীর আয়োজন করা হয়।

বার্ষিক সাধারণ সভায় ত্রয়োদশ বিসিএস ফোরামের ৪৮ সদস্যের নির্বাহী পর্ষদ ও ফোরামের সহযোগী সংগঠন ত্রয়োদশ বিসিএস ফাউন্ডেশনের ১২ সদস্যের কমিটি গঠন করা হয়।

অধ্যাপক ডা. আনোয়ারুল করিমকে সভাপতি এবং বিচার সার্ভিসের ফওজুল আজিমকে সাধারণ সম্পাদক করে ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়।

পুনর্মিলনী উপলক্ষ্যে ফোরামের সদস্যদের কৃতিসন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ছাড়াও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024