পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩ অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এর মধ্যে শুধুমাত্র ৩১ ডিসেম্বর, ২০২০ অর্থবছরের জন্য কোম্পানিটি ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
তবে ৩১ ডিসেম্বর, ২০২১,৩১ ডিসেম্বর, ২০২১, ৩১ ডিসেম্বর, ২০২২ ও ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা করেছে কোম্পানিটি।
আগামী ২৯ জুন আলোচ্য চার বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ মে।