শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বড় পতনে শেষ হল লেনদেন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৭৩ পড়া হয়েছে

একদিনের বিরতি দিয়ে পুঁজিবাজারে ফের দর পতন হয়েছে। এর আগে টানা ৯ দিন বাজারে বেশিভাগ কোম্পানির শেয়ারের দাম ও মূল্য সূচক কমেছিল। রোববারও বেশিরভাগ সময় বাজার নিম্নমুখী থাকলেও পরে সামান্য উত্থান ঘটে মূল্যসূচকে। কিন্তু ওই ধারা দু’দিনও টেকেনি। সোমবার (২৮ এপ্রিল) বাজার আবারও লাল ধারায় ফিরে যায়। তবে লেনেদেনর পরিমাণে উর্ধমুখীতা ছিল আজকের বাজারে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪২ দশমিক ৬৭ পয়েন্ট (০.৮৫%) কমে ৪ হাজার ৯৫২ দশমিক ৭৯ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসইর বাকী দুটি সূচক কমেছে ১ শতাংশের বেশি। আজ নির্বাচিত ৩০ কোম্পানির সূচক ডিএস৩০ কমেছে ২১ দশমিক ৬৫ পয়েন্ট (১.১৬%) এবং শরীয়াহ সূচক ডিএসইএস ১১.১৪ পয়েন্ট (১%) কমেছে।

ডিএসইতে আজ ৩৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এদের মধ্যে ২৪৬টির দাম কমেছে, যা লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ৬৬ দশমিক ১৬ শতাংশ। এদিন বাজারটিতে দর বেড়েছে মাত্র ৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের। অন্যদিকে ৫৯টির দর ছিল অপরিবর্তিত।

আজ ডিএসইতে ৪৫৩ কোটি ৭৯ লাখ টাকা মূল্যের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। আগেরদিন এই স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ ছিল ৩৩৮ কোটি ৬৪ লাখ টাকা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024