শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া ৩ হাজার কোটি টাকা যেভাবে ব্যবহার করেছে আইসিবি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১০১ পড়া হয়েছে

পুঁজিবাজারে বিনিয়োগ ও উচ্চ সুদে নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে সহায়তা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সরকারের প্রদত্ত রাষ্ট্রীয় গ্যারান্টির বিপরীতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কে ৩ হাজার কোটি টাকার তহবিল দিয়েছিল। ওই টাকা কীভাবে কোন কোন খাতে ব্যবহার করেছে, তা জানিয়েছে আইসিবি।

সোমবার (২৮ এপ্রিল) আইসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের বিতরণকৃত অর্থ যথাযথ ব্যবহারের উদ্দেশ্যে আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে বোর্ডের দুইজন পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। আইসিবি’র প্রস্তাব ও মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অনুসারে উক্ত কমিটির তত্ত্বাবধানে পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির সিকিউরিটিজে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এছাড়া কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে ২ হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠান থেকে পুঁজিবাজারে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে ইতোপূর্বে উচ্চ সুদে গৃহীত ঋণের অংশবিশেষ পরিশোধে ব্যয় করা হয়েছে।

পুঁজিবাজারের নাজুক অবস্থায় বাজারে তারল্য সহায়তা হিসেবে গত বছর ডিসেম্বর মাসে সরকার আইসিবিকে স্বল্প সুদে ৩ হাজার কোটি টাকার একটি তহবিল বরাদ্দ দেয়। এই ঋণের সুদের হার ৪ শতাংশ। তহবিলের একটি অংশ আইসিবি সরাসরি পুঁজিবাজারে বিনিয়োগ করেছে, বাকীটা অণ্যাণ্র মধ্যবর্তী প্রতিষ্ঠানকে ঋণ হিসেবে দিয়েছে, যাতে তারা পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে অথবা উচ্চ সুদে কোনো ঋণ নেওয়া থাকলে তা পরিশোধ করতে পারে। সম্প্রতি বাজারে টানা দর পতনের মুখে আইসিবির ভূমিকা এবং সহায়তা তহবিলের বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠে। এর প্রেক্ষিতে আইসিবি আলোচিত ব্যাখ্যা দিয়েছে বলে মনে করা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024